Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পরিবারের সঙ্গে অভিমান, ট্রেনের সামনে ঝাঁপ দিল কলেজছাত্র

admin • 06 May 2023, 08:33 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পরিবারের সঙ্গে অভিমান, ট্রেনের সামনে ঝাঁপ দিল কলেজছাত্র

রংপুরের বদরগঞ্জে ট্রেনেকাটা পড়ে জুয়েল ইসলাম (১৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দশ নম্বর রেলঘুন্টি এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

মৃত জুয়েল ইসলাম উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়াপাড়ার ময়নাল ইসলামের ছেলে। সে বদরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১০ মিনিটের দিকে দশ নম্বর রেলঘুন্টি সংলগ্ন লাইনে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি পৌঁছে। এসময় চলন্ত ট্রেনের সামনে আচমকা ঝাঁপিয়ে পড়ে ওই কলেজছাত্র। ঘটনাস্থলে ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়। মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় সে।

 

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের সঙ্গে অভিমান করে ওই যুবক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মৃতের শরীরের ছিন্ন বিচ্ছিন্ন অংশসহ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ হস্তান্তর করতে জিআরপি পুলিশের পাশাপাশি পরিবারকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।