পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জের তারাবাড়িয়া এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ওই এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বুধবার রাতে পদ্মা নদীতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহটি গলিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কে বা কারা মরদেহটি ফেলে রেখে যেতে পারে। পুলিশ ঘটনা অনুসন্ধানে নেমেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।





