Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

admin • 31 Mar 2023, 08:37 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

নগরীর খুলশীতে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা নামে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

 

বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, ‘বিকেল চারটা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সেখানে পানি জমে ছিল।’

 

ওসি আরও বলেন, ‘শিশুটি কীভাবে সেখানে গেলো, কীভাবে তার মৃত্য হয়েছে আমরা সেটি তদন্ত করছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’

 

বর্ষা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পড়তো বলে ওসি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।