Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিখোঁজের এক‌ দিন পর ভুট্টাখেতে মিলল মাদরাসা শিক্ষার্থীর মরদেহ

admin • 04 May 2023, 08:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিখোঁজের এক‌ দিন পর ভুট্টাখেতে মিলল মাদরাসা শিক্ষার্থীর মরদেহ

ঠাকুরগাঁও‌য়ে নিখোঁজের এক‌ দিন পর মুরাদ হোসেন (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (৪ মে) দুপু‌রে সদর উপজেলার মোহাম্মদ ইউনিয়নের কাকডোব এলাকার এক‌টি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত মুরাদ হোসেন ওই ইউনিয়‌নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছে‌লে। সে মাদারগঞ্জ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার কায়দা বিভাগে পড়াশোনা করতো।

 

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, বুধবার (৩ মে) বিকেলের দিকে মাদারগঞ্জ হাফেজিয়া মাদরাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মুরাদ। এরপর থে‌কে তার কোনো সন্ধান মেলেনি। আজ বৃহস্প‌তিবার দুপুরে কাকডোব গ্রামের একটি ভুট্টাখেতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পু‌লিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুরাদ হোসেনের মরদেহটি উদ্ধার করে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক‌টি হত‌্যা মামলার প্রস্তু‌তি চল‌ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।