Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

ধান ভাঙানোর মেশিনে চুল আটকে গৃহবধূর মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ধান ভাঙানোর মেশিনে চুল আটকে গৃহবধূর মৃত্যু

ধান ভাঙানোর মেশিনের ফিতায় চুল আটকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় খোদেজা আক্তার (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।

খোদেজা আক্তার মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রী।

স্বামী লাল মিয়া জানান, শনিবার সকালে ৩ মণ ধান গ্রামের বকুল মেম্বারের ধান ভাঙানোর মেশিনে ভাঙাতে নিয়ে যাই। এ সময় আমাকে সহযোগিতা করতে আমার স্ত্রীও আমার সঙ্গে আসে। ধান ভাঙানোর শেষ পর্যায়ে মেশিনের নিচ থেকে ধানের কুড়া সরিয়ে আনার চেষ্টা করে আমার স্ত্রী।

 

তখন অসাবধানতাবশত মেশিনের ফিতায় তার মাথার চুল আটকে যায় এবং মেশিনের টানে তার মাথার খুলির উপরের অংশ ছুটে যায়। এ অবস্থায় তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। এটি একটি দুর্ঘটনা মাত্র।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, মাথার খুলির উপরের অংশ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় খোদেজা আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে মরদেহ নিয়ে যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।