Saturday, 17 October 2026
শিরোনাম
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে জিয়া-খালেদাকে নিয়ে লেখা তিন বই কেনার নির্দেশ ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ডোনাল্ড ট্রাম্প শারদীয় দুর্গোৎসবে এবার দুই দিন থাকছে সপ্তমী তিথি জামালপুরের লাউচাপড়ায় কর্মসংস্থানের সুযোগ হবে হাজারো তরুণের: বিমান ও পর্যটনমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকারও সবার: প্রধানমন্ত্রী জামালপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু বগুড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাতীয়

দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে জিয়া-খালেদাকে নিয়ে লেখা তিন বই কেনার নির্দেশ

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে জিয়া-খালেদাকে নিয়ে লেখা তিন বই কেনার নির্দেশ

দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, বইগুলো কিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরিতে রাখতে হবে।

 

গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

চিঠিতে উল্লেখ করা বই তিনটি হলো ‘প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশিত।

 

চিঠিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশিত বইগুলোর এক সেট করে সংগ্রহ ও সংরক্ষণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

স্বাস্থ্যসেবা বিভাগের চিঠিতে নির্দেশনার সূত্র হিসেবে ঢাকার বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার ২৩ আগস্ট তারিখের একটি পত্রের উল্লেখ রয়েছে। ওই পত্রের পরিপ্রেক্ষিতেই বইগুলো সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়েছে।

 

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

 

এ ছাড়া জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং নিমিউ অ্যান্ড টিসিকেও চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

 

তবে বইগুলো সংগ্রহের নির্দেশনা দেয়া হলেও এ জন্য নির্দিষ্ট কোনো বাজেট বা বরাদ্দের কথা চিঠিতে উল্লেখ করা হয়নি। একইভাবে বই কেনার ক্রয়প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেয়া হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।