Saturday, 17 October 2026
শিরোনাম
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে জিয়া-খালেদাকে নিয়ে লেখা তিন বই কেনার নির্দেশ ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ডোনাল্ড ট্রাম্প শারদীয় দুর্গোৎসবে এবার দুই দিন থাকছে সপ্তমী তিথি জামালপুরের লাউচাপড়ায় কর্মসংস্থানের সুযোগ হবে হাজারো তরুণের: বিমান ও পর্যটনমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকারও সবার: প্রধানমন্ত্রী জামালপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু বগুড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারা দেশ

জামালপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি সংগৃহিত

জামালপুরের মাদারগঞ্জে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।


এর আগে বেলা দুপুর ১২টা দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়ের উদ্দিন ওই এলাকার নামাপাড়া গ্রামের মৃত মোনাজ উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে।


স্থানীয়রা জানান, শুক্রবার বেলা দুপুর ১২টা দিকে বালিজুড়ী বাজারে হাফিজুর ক্রোকারিজের সামনে সড়ক পার হচ্ছিলেন সায়ের উদ্দিন। এ সময় একটি চলন্ত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর কান ও মাথায় আঘাত লাগে।


পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।