Saturday, 17 October 2026
শিরোনাম
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে জিয়া-খালেদাকে নিয়ে লেখা তিন বই কেনার নির্দেশ ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ডোনাল্ড ট্রাম্প শারদীয় দুর্গোৎসবে এবার দুই দিন থাকছে সপ্তমী তিথি জামালপুরের লাউচাপড়ায় কর্মসংস্থানের সুযোগ হবে হাজারো তরুণের: বিমান ও পর্যটনমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকারও সবার: প্রধানমন্ত্রী জামালপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু বগুড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারা দেশ

জামালপুরের লাউচাপড়ায় কর্মসংস্থানের সুযোগ হবে হাজারো তরুণের: বিমান ও পর্যটনমন্ত্রী

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরের লাউচাপড়ায় কর্মসংস্থানের সুযোগ হবে হাজারো তরুণের: বিমান ও পর্যটনমন্ত্রী
ছবি সংগৃহিত

জামালপুরের বকশীগঞ্জের লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রকে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা সহায়তা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, লাউচাপড়াকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। আগামী বছর প্রকল্পটি অনুমোদন পেলে এর উন্নয়নকাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। 

 

 

এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের পাশাপাশি পর্যটন খাতের বিকাশ ঘটবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, যেকোনো মূল্যে ছেলেমেয়েদের মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক নিয়ন্ত্রণে কোনো ধরনের সুপারিশ বা আপস করা হবে না। 

 

 

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় বছরে নানা ক্ষতি ও চক্রান্ত মোকাবিলা করে সরকার জনগণকে স্বস্তি দিতে কাজ করে যাচ্ছে। এর আগে সকালে বকশীগঞ্জে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুনগাছের চারা রোপণ করে বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। 

 

 

এরপর উপজেলা অডিটোরিয়ামে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর জন্য সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেন মন্ত্রী। 

 

 

এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধা অনুদান দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।