বগুড়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬.অক্টোবর ) বগুড়া শহরের ম্যাক্স মোটেল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন,
দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে বগুড়ার উন্নয়ন এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে লেখালেখি করতে হবে। বগুড়া উন্নয়নবৈষম্যের শিকার হয়েছে। ফলে এ অঞ্চল পিছিয়ে পড়েছে। এখন সময় এসেছে বগুড়ার সমস্যাগুলো চিহ্নিত করে সংবাদপত্রের পাতায় তুলে ধরার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান হলেও তিনি পুরো দেশের প্রধানমন্ত্রী। তাকে সারা দেশের উন্নয়নের বিষয়টি দেখতে হয়।তবে বগুড়ার উন্নয়নের ব্যাপারে তিনি আন্তরিক। সরকারের বয়স মাত্র আট মাস।
এরই মধ্যে বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু হয়েছে এবং বিমানবন্দরের কাজ চলমান রয়েছে। বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজও শিগগির শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বগুড়ার ছিলিমপুরে অবস্থিত নার্সিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের চেষ্টা চলছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু,
সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
দৈনিক কালবেলার বগুড়া ব্যুরো প্রধান প্রদীপ মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক ও কবি এইচ আলিম।স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া বিভাগের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মিলন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল হাসান সুজন,
এ সময় বগুড়ায় কর্মরত কালবেলার উপজেলা প্রতিনিধিদেরমধ্যে মুনসুর রহমান রিয়াজ মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





