Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ

admin • 18 Jun 2023, 10:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে যুবলীগের  শান্তি সমাবেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) বিকেলে উপজেলার দেবদারু তলায় পৌর যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক- রাজু আহমেদ মিঠুর সভাপতিত্বে এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদের তত্ত্বাবধানে শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর যুবলীগের আহ্বায়ক- আহমেদ সন্ধানের সঞ্চালনায় শান্তি সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি- কামরুজ্জামান সাজু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক- আশরাফুল আলম এমু, ছাত্রলীগের সভাপতি- শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক- মোনায়েম প্রধান প্রমুখ।

এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।