Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

দুই ইলিশ বিক্রি ১৭২০০ টাকায়!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দুই ইলিশ বিক্রি ১৭২০০ টাকায়!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়ে ৪ কেজি ওজনের দুই ইলিশ। এরপর তোলা হয় উন্মুক্ত নিলামে। ইলিশ দুটি বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়।

 

শনিবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি দুটি নিলামে বিক্রি হয়। এর আগে শুক্রবার রাতে পদ্মা নদীতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে।

 

শনিবার সকালে দৌলতদিয়ার দুলাল মন্ডলের আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে তোলা হলে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহাজাহান শেখ প্রতি কেজি চার হাজার টাকা দরে ১৬ হাজার টাকায় কিনে নেন।

 

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে চার কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি চার হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে এনে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি চার হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। ইলিশ দুটি বিক্রি করে আমার এক হাজার ২০০ টাকা লাভ হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।