ঝিনাইদহের শৈলকুপায় নাতীর হাতে দাদীকে হত্যার অভিযোগ উঠেছে। দাদীর নাম রিজিয়া খাতুন (৮০)। তিনি বগুড়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের স্ত্রী।
( ২২ জুন) বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের বগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় খুনি নাতী সজিব হোসেনকে আটক করেছে পুলিশ। আটক সজিব বগুড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
জানা গেছে তুচ্ছ ঘটনা নিয়ে রাতে হঠাৎ নাতী সজিব তার দাদীকে কুপিয়ে হত্যা করে। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আমিরুজ্জামান।





