Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

দাদির মরদেহ বাড়িতে নেওয়ার পথে প্রাণ গেল নাতির

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দাদির মরদেহ বাড়িতে নেওয়ার পথে প্রাণ গেল নাতির

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মরদেহবাহী ফ্রিজার ভ্যানের ধাক্কায় হৃদয় মাহিন আলভি (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ঢাকার ল্যাবএইড হাসপাতালের মরদেহবাহী গাড়ির চালক মিঠু মিয়া (৩৫)।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াঘাট পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

হৃদয় মাহিন আলভি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার মেফতাহুল রহমানের ছেলে। আর আহত মিঠু মিয়া বরিশালের গৌরনদী থানার শারিকুল গ্রামের আব্দুল মালেকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান আলভির দাদি মালেকা বেগম। ফ্রিজার ভ্যানে দাদির মরদেহ নিয়ে চালকের পাশে বসে বাড়ি ফিরছিলেন আলভি। তাদের গাড়িটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে যায় গাড়ির সামনের অংশ। পরে ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও আলভিকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন।

 

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা কুণ্ডু জানান, সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে একজন নিহত হয়েছেন। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, মহাসড়কের পাশে দিনাজপুরমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। মরদেহবাহী গাড়িটি ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মরদেহবাহী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন গাড়ি থেকে দুজনকে বের করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

 

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত মরদেহবাহী গাড়িটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহবাহী গাড়িতে থাকা বৃদ্ধার মরদেহ ও দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।