Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

থানছি বলিবাজারে আগুনে পুড়েছে ৫৭ দোকান

admin • 22 Mar 2023, 05:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
থানছি বলিবাজারে আগুনে পুড়েছে ৫৭ দোকান

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে এক অগ্নিকান্ডে ৫৯টি দোকান পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ মার্চ) সকাল পৌনে ছয়টায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। বলিবাজারের নীলগিরি হোটেল থেকে আগুনের সূত্রপাত হলে তা একে একে সব দোকানে ছড়িয়ে পড়ে।

 

এসময় বলিবাজারের ১৫০টি দোকানের মধ্যে ৫৯টি দোকান পুড়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহায়তায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।এদিকে ঘটনার পর থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আবুল মনসুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এই ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আবুল মনসুর বলেন,অগ্নিকান্ডের ঘটনায় চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্তদের ত্রান সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রসঙ্গত, ২০২০ সালের ২৭ এপ্রিল বলিবাজারের ২০০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, এতে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। থানছি বলিবাজারে আগুনে পুড়েছে ৫৯ দোকান

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।