Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ডিসিকে ‘স্যার’ বলতে বাধ্য করায় বেরোবি শিক্ষকের অবস্থান কর্মসূচি

admin • 22 Mar 2023, 10:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ডিসিকে ‘স্যার’ বলতে বাধ্য করায় বেরোবি শিক্ষকের অবস্থান কর্মসূচি

রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে ‘স্যার’ ডাকতে বাধ্য করার অভিযোগ তুলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উমর ফারুক। এর প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে কন্যাসহ অবস্থান কর্মসূচিতে বসেছেন ওই শিক্ষক।

 

বুধবার (২২ মার্চ) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতে লেখা প্ল্যাকার্ড লিখে বসে পড়েন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। সঙ্গে তার কন্যাশিশু অক্ষর রয়েছে।

অবস্থান কর্মসূচিতে হাতে নিয়ে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে ‌রংপুরের জেলা প্রশাসক ‘স্যার’ ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচি।

 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।

 

এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে জেলা প্রশাসনের একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে বৈঠকে বসার কথাও জানিয়েছে সূত্রটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।