Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

ডাব 'চুরি' করতে উঠে গাছেই অজ্ঞান কিশোর, অতঃপর...

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ডাব 'চুরি' করতে উঠে গাছেই অজ্ঞান কিশোর, অতঃপর...

ডাব চুরি করতে নারিকেল গাছে উঠে সেখানেই অজ্ঞান হয়ে আটকা পড়ে এক কিশোর। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। ছয় ঘণ্টা পর সে উদ্ধার হয়। মঙ্গলবার (২৮ মার্চ) রাতে মধুখালী পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা মো. মমিন বিশ্বাস বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ছোট ভাইকে নিচে রেখে ডাব চুরির উদ্দেশ্যে ওই কিশোর গাছে ওঠে। পরে আর নামতে পারেনি। ভয়ে সে গাছেই অজ্ঞান হয়ে পড়ে। সাড়া শব্দ না পেয়ে গাছের নিচে থাকা তার ছোট ভাই স্থানীয়দের জানালে তারা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে চার ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন।’

মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন বলেন, ডাব পাড়ার উদ্দেশ্যে ওই কিশোর গাছে উঠে আর নামতে পারছিল না। পরে গাছেই অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।