Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জেলার খবর

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের টায়ার বিস্ফোরণে নিহত ১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের টায়ার বিস্ফোরণে নিহত ১

ঠাকুরগাঁওয়ে বালু বহনকারি ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় টায়ার বিস্ফোরণে আল আমিন ( ১৮) নামের এক জনের মৃত্যু হয়েছে।

 

বুধবার দুপুরে জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন কাঁঠালডাঙ্গী বাজারের রবিউলের ‘ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’ এর দোকানে এ দূর্ঘটনা ঘটে।

 

আল আমিন রানিশংকৈল উপজেলার রাউতনগর পুলপাড় গ্রামের জালাল উদ্দিনের এর ছেলে এবং হরিপুর উপজেলার আর এ কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল বলে তথ্য পাওয়া যায়।

 

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, অন্যান্য দিনের মত বুুধবার আল আমিন ওয়ার্কসপে টায়ারের কাজ করছিল। বেলা ১২ টার দিকে একটি ট্রাক্টরের টায়ারে হাওয়া দেওয়ার সময় সেটা বিকট শব্দ করে বিস্ফোরিত হয় এবং আল আমিন অনেকটা দূরেই ছিটকে পরে যায়।

 

গুরুতর আহত অবস্থায় বাজারের অন্যান্য লোকেরা তাকে উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে যাওয়ার সময় সেতাবগঞ্জ নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

 

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম টায়ার বিস্ফোরণে নিহতের কথা নিশ্চিত করে জানান এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।