Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

admin • 28 Jan 2023, 06:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে খেলতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম খলিল নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুরুইন গ্রামের অটোরিক্সা চালক মো.আব্দুল আলীমের ছেলে এবং প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র। শনিবার ঘটনাটি ঘটে উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের ব্রিক ফিল্ডের ট্রাক্টরে মাটি ভরাট করার সময় ট্রাক্টরে উঠে খেলছিল ইব্রাহীম। এক পর্যায়ে ট্রাক্টর চালক ট্রাক্টরটি পেছনের দিকে ঘুরাতে গেলে শিশুটি ছিটকে পড়ে ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে ও হাত ভেঙ্গে যায়।

 

স্থানীয়রা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, নিহতের বাবা থানায় এসে মামলা দায়েরে অনীহা জানান। তাই ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।