Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

admin • 01 Jul 2023, 07:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহে মোটরচালিত মেশিন দিয়ে গরুর বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা বেগম (৩৫) নামের তিন সন্তানের জননী মৃত্যু হয়েছে।

শনিবার (০১ জুলাই)  দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বালিয়াডাঙা গ্রামের গৃহবধূ নাজমা তাদের বাড়িতে পোষা গরুর খাবারের জন্য মোটরচালিত মেশিন দিয়ে বিছলি কাটতে গিয়ে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।

বিষয়টি দেখে আহত গৃহবধূকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।