Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ৪ হাজার পিছ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

admin • 27 Jul 2025, 06:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে ৪ হাজার পিছ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে চার হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ভাঙা ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ।

রবিবার (২৭ জুলাই) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় জামালপুর জেলা পুলিশ। এর আগে শনিবার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর পৌরসভা ও সদর থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। এতে ৪০১০ পিস ইয়াবা, ১ গ্রাম ভাঙা ইয়াবা ও নগদ ২৮ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন—খন্দকার আলী আকবর আজম (৪৬), শাহরিয়ার আহমেদ শিপু (৩০) ও সাগর রহমান শাকিল (২৫)। তারা সবাই জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, প্রথমে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় শিপু ও শাকিলকে। এ সময় শিপুর কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে বোষপাড়া এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলা থেকে গ্রেফতার করা হয় ইয়াবার মূল সরবরাহকারী আকবর আজমকে। তার দেহ ও বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ।

 

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী জামালপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

অভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম বলেন, “জেলা পুলিশ মাদক নির্মূলে বরাবরই ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। এই অভিযান তারই বাস্তব উদাহরণ। মাদকবিরোধী কার্যক্রমে আমরা জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, অভিযানে ডিবি-১-এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব এর নেতৃত্বে পুরো টিমের পেশাদারিত্ব ও গোয়েন্দা দক্ষতায় এই সাফল্য এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।