Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

জামালপুরে সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবার উদ্বোধন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবার উদ্বোধন

“মুজিব শতবর্ষে স্বাস্থ্য খাত একধাপ এগিয়ে” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়নে বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবা ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে চালু হয়েছে।

 

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক এই স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. এসএম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা স্বাচিবের সাধারণ সম্পাদক ডা. সাজদা-ই-জান্নাত তনু, ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গাইনী, মেডিসিন ও সার্জারি বিভাগের ডাক্তাররা ফি নিয়ে রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন।

 

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, সারাদেশে প্রাথমিকভাবে ৫১টি সরকারি হাসপাতালে এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এর মধ্যে ১০টি জেনারেল হাসপাতালে একযোগে কার্যক্রম শুরু হয়েছে। জামালপুরেও আজ থেকে স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কনসালটেন্ট এবং শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ এই স্বাস্থ্য সেবা দিয়ে যাবে। পাশাপাশি এখানে পরীক্ষা-নিরিক্ষার জন্য সমস্ত যন্ত্রপাতি চালু থাকবে। যাতে সাধারণ মানুষ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পায়। সপ্তাহে সরকারি বন্ধ ব্যতিত এই স্বাস্থ্যসেবা চালু থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।