Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে 'নিবিড় হজ্ব কাফেলা'র উদ্যোগে হাজী পুনর্মিলনী

admin • 26 Jul 2025, 09:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে 'নিবিড় হজ্ব কাফেলা'র উদ্যোগে হাজী পুনর্মিলনী

“স্বাগতম মহান আল্লাহর অতিথিবৃন্দ” এই শ্রদ্ধাভাজন স্লোগানকে সামনে রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো “নিবিড় হজ্ব কাফেলা”-এর উদ্যোগে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান।

 

শনিবার (২৬ জুলাই) দুপুরে জামালপুর শহরের বাইপাস মোড়স্থ রানী কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৯ শতাধিক হাজী অংশ নেন। পবিত্র হজ পালন শেষে আল্লাহর ঘর থেকে ফিরে আসা এই অতিথিদের সংবর্ধনা ও মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল। ধর্মপ্রাণ হাজীদের মুখে ছিল কাবার স্মৃতি, হৃদয়ে ছিল আত্মশুদ্ধির দীপ্ত প্রত্যয়।

 

সজিব হোমিও হল-এর পরিচালক আব্দুল জলিল আলমের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপি সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জামিয়া সিদ্দিকীয়া, তেরাবাজার মাদ্রাসা সভাপতি, মো. শফিউল আলম চাঁন, জামালপুর পুরাতন পৌরসভা মসজিদের খতিব মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী।

 

জামালপুর বড় মসজিদ খতিব মুফতি আব্দুল্লাহ, মোয়াল্লেম ও “নিবিড় হজ্ব কাফেলা”র স্বত্বাধিকারী ইয়াছিন খান শফিক, নেত্রকোনা সরকারি গার্লস স্কুল সাবেক প্রধান শিক্ষক, আলহাজ্ব মো. জোবায়েব সাঈদ।

 

বক্তারা হজের মহত্ব ও ইসলামের মৌলিক বিধানের উপর গুরুত্বারোপ করে বলেন, "আল্লাহর রহমত ছাড়া আমরা একটি মুহূর্তও বাঁচতে পারি না। অথচ আমরা নামাজে অনিয়ম করি, যাকাত দিতে ভুলে যাই, রোজার দিনে অবহেলা করি। আজকের এই পুনর্মিলনী আমাদের জীবনের নতুন এক অঙ্গীকার হোক—আমরা নিয়মিত ইবাদত করব, সৎ পথে চলব, সমাজকে শান্তির বার্তা দেব।"

 

অনুষ্ঠানের সূচনা হয় নয়াপাড়া জামে মসজিদের খতিব আব্দুল হাসান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরো অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন সমাজসেবক ও শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদের মাস্টার।

 

অনুষ্ঠানের শেষাংশে মিলিত হন সকল হাজী ও অতিথিরা। দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি কামনায় এক আবেগঘন বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে অংশগ্রহণকারীদের চোখে জল ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।