Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

জাতীয় সঙ্গীত গাইতে পারলেন না শিক্ষক, বেতন স্থগিত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জাতীয় সঙ্গীত গাইতে পারলেন না শিক্ষক, বেতন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চার শিক্ষক মো. সোহরাব হোসেন সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারায় বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এসময় বিদ্যালয়ে উপস্থিত না থাকায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর নিদের্শ দিয়েছেন।

 

আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মো. শাহগীর আলম এ নির্দেশ দেন।

 

জানা গেছে, জেলা প্রশাসক শাহগীর আলম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি শরীর চর্চা শিক্ষক সোহরাবকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন। কিন্তু সম্পূর্ণ সঙ্গীত গাইতে পারেননি সোহরাব৷

 

এই ঘটনায় জেলা প্রশাসক শরীর চর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবে ততদিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন জেলা প্রশাসক।

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন বলেন, ডিসি স্যার যে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন বিষয়টি আমি জানি না। স্যার তো শোকজ করতেই পারেন।

 

জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিসি স্যার মোগড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজ খবর নেন। এসময় ওই বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক জাতীয় সঙ্গীত গাইতে পারেননি। এ কারণে তার বেতন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় কারণ দর্শানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।