Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

ছেলেবন্ধুর বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ছেলেবন্ধুর বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর হো‌সেন মার্কেট এলাকায় ছেলেবন্ধুর বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ মার্চ) টঙ্গী পূর্ব থানার এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৫ মার্চ) বিকেলে ওই এলাকার শাহ আলম মোল্লার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ব্যক্তি দিনাজপুর সদর উপজেলার সুন্দরা গ্রামের ম‌ফিজুর রহমানের মে‌য়ে লাভলী আক্তার।

 

জানা যায়, গত ৫ দিন আগে লাভলী তার বন্ধু সি‌দ্দিকুর রহমা‌নের বাসায় আসেন। গত কয়েক দিন ধরে ওই বাসায় ছিলেন লাভলী ও তার বন্ধু সি‌দ্দিকুর রহমান।

 

বাসার কেয়ারটেকার বেলাল হো‌সেন জানান, শনিবার বিকেল ৪টার দি‌কে সি‌দ্দিকুর রহমান বাসায় আসেন এবং রুমের চা‌বি চান। এর কিছুক্ষণ পর সিদ্দিকুর জানান, মেহমান এসেছিল। কিন্তু ভেতর থে‌কে বাসার দারজা বন্ধ করা। প‌রে পা‌শের বাড়ি জানালা দি‌য়ে লাভলী‌কে ঝুলন্ত অবস্থায় দে‌খতে পেয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়।

 

সি‌দ্দিকুর রহমান জানান, লাভলী আমার বান্ধবী। আগে একসঙ্গে চাকরি কর‌তাম। স্বামীর সাঙ্গে ঝগড়া ক‌রে আমার বাসায় আসেন তিনি।

 

এসআই মিজানুর রহমান জানান, শনিবার বিকেলে খবর পে‌য়ে ঘটনাস্থ‌ল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।