Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চির নিদ্রায় শায়িত হলেন জামায়াত নেতা মেজবর রহমান

admin • 04 Aug 2025, 06:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চির নিদ্রায় শায়িত হলেন জামায়াত নেতা মেজবর রহমান

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার  সদকী ইউনিয়নের ঘাসখাল গোপালপুরের সমাজসেবক, জামায়াতে ইসলামীর রুকন ও ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক মেজবর রহমান ৩ আগষ্ট (রবিবার)  রাত ৯ টা ১৫ মিনিটে রাজধানীর কল্যানপুর হার্ট হসপিটালে  শেষ নিশ্বাস  করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা'জিউন )।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। 

 

আজ ০৪ আগষ্ট ( সোমবার ) সকাল ১১ টায় ঘাসখাল কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ঈদগাঁ ময়দানে মরহুম মেজবর রহমানের ( ৫০ ) জানাজা শেষে ঘাসখাল কেন্দ্রীয় গোরস্থানে কবরস্থ করা হয়। ঘাসখাল গোপালপুরের সমাজসেবক ও জামায়াত নেতা মেজবর রহমানের জানাজা পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম, উপজেলা আমীর আফতাব উদ্দিন মাষ্টার, নায়েবি আমীর ও কুষ্টিয়া - ৪ ( কুমারখালী - খোকসা ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন, সেক্রেটারি মোঃ মামুনুর রশীদ।

 

এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন, কুমারখালী পৌরসভার আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি, পৌর সেক্রেটারি কামাল হোসেন, পৌর যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা, সদকী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ সহ স্হানীয় দায়িত্বশীল, উপজেলা ও ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী সহ সাধারণ মুসল্লী।

 

উল্লেখ্য যে, মেজবর রহমান ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও পরোপকারী ছিলেন। তার হাত ধরে অসংখ্য পথহারা ছাত্র- যুবক ভালো পথে এসেছে। মেজবর রহমান পারিবারিক জীবনেও ছিলেন আদর্শ স্বামী ও পিতা। তিনি ১ মেয়ে ও দুই ছেলের পিতা ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।