Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

চাঁদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চাঁদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে

চাঁদপুরের কচুয়ায় বাসের ধাক্কায় সেলিম মিয়া (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী কাজল রেখা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কচুয়া-গৌরীপুর সড়কের হাটমুড়া কালী মন্দির ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া কচুয়া উপজেলার রহিমানগর জোরাইস গ্রামের আবদুল লতিফের ছেলে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, আজ সকালে কচুয়া-গৌরীপুর সড়কের হাটমুড়া কালী মন্দির ব্রিজ এলাকায় ঢাকাগামী সুরমা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

 

এতে মোটরসাইকেল আরোহী সেলিম মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত তার স্ত্রী কাজল রেখাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত সুরমা বাস ও মোটরসাইকেলটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।