জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠার সময় পা পিছলে নিচে পড়ে মোশের্দা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মার্চ) ভোর পাঁচটা দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কমিউটার ট্রেনে উঠতে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত মোর্শেদা বেগম চিকাজানি ইউনিয়নের বওলাতুলি গ্রামের বজলু মিয়া স্ত্রী ও ডাকাতিয়া পাড়া গ্রামের মকছেদ আলীর মেয়ে।
এ বিষয়ে নিহতের স্বামী বজলু মিয়া জানান, মোর্শেদা বেগম চিকিৎসার জন্য জয়দেবপুর যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে দেওয়ানগঞ্জ রেলস্টেশনে এসে টিকিট সংগ্রহ করে চলন্ত ট্রেনে উঠার সময় পা স্লিপ করে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। তার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা দেওয়ানগঞ্জ রেলস্টেশনে এসে তার লাশ দেখতে পাই।
দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সকালে কম্পিউটার ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়েছে, নিহতের পরিবার খবর পেয়ে ঘটনাস্থল এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে





