Thursday, 29 October 2026
শিরোনাম
জেলার খবর

চরফ্যাশনে ট্রলারডুবি:পাঁচদিন পর ৫জেলের লাশ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চরফ্যাশনে ট্রলারডুবি:পাঁচদিন পর ৫জেলের লাশ উদ্ধার

ভোলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের পাঁচদিন পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন দুই জেলে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মেঘনার দক্ষিণে সাগর মোহনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সামরাজ মাঘঘাটের ব্যবসায়ী রিপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ও নিখোঁজ সবার বাড়ি চরফ্যাশনে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

মাছঘাট সূত্রে জানা যায়, গত ২৫ তারিখ ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায় ১১ জেলে। ওইদিন সাগর উত্তপ্ত থাকায় ট্রলারটি ডুবে যায়। এতে ১১ জেলে নিখোঁজ হয়। তবে নিখোঁজের পরদিন রাঙাবালি থেকে চার জেলে উদ্ধার হয়।

 

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে এমন ঘটনা ঘটায় ঝামেলা পড়ার ভয়ে উদ্ধার চারজন ট্রলারডুবির বিষয়টি প্রশাসনকে জানাননি।

 

তবে নিখোঁজদের স্বজনরা ট্রলার নিয়ে নিজেরাই খোঁজা শুরু করেন। অবশেষে নিখোঁজের পাঁচদিন পর পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।