Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জেলার খবর

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ,পরিবারের দাবী হত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ,পরিবারের দাবী হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর বাড়িতে ঘরের আড়ার সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধারকে গৃহবধূর পরিবার হত্যা বলে দাবী করছেন। ঘটনাটি বুধবার দিবাগত রাত আড়াই টার দিকে সদকী ইউনিয়নের রায়পাড়া গ্রামে ঘটেছে। মারা গেছেন সদকী ইউনিয়নের রায়পাড়া গ্রামের প্রবাসী মাসুদ রানার স্ত্রী মৌসুমি খাতুন (২৯)।

এলাকাবাসী জানান, মাসুদ রানার সাথে মৌসুমির ১১ বছরের সংসার। তাদের দুটি সন্তান রয়েছে। মাসুূদ ৮ বছর কাতারে গেছে। সংসার আলাদা হলেও মাসুদ প্রবাসে থেকে যে অর্থ উপার্জন করেন তার সিংহ ভাগ মাকে পাঠাতেন। যেকারণে মৌসুমির সাথে তার শাশুড়ির মাঝেমধ্যেই ঝগড়াঝাটি হতো। হয়তো এ কারনে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।

মৌসুমির শাশুড়ি জহুরা খাতুন জানান, তাদের আলাদা সংসার। গন্ডগোল হবার তেমন কোন কারণ নেই। রাত দুইটার দিকে সেহরি প্রস্তুতের জন্য তিনি মৌসুমিকে ডাকাডাকির এক পর্যায়ে ৮ বছরের নাতি ছেলে মুন্না দরজা খুলে দেয়। সে সময় তিনি মৌসুমিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশেপাশের সকলে এসে রশি কেটে তার মরদেহ নামায়।

মৌসুমির মা সেলিনা খাতুন জানান, তার মেয়েকে শশুড় বাড়ির লোকজন বিভিন্নভাবে নির্যাতন করতো। তার মেয়ে আত্মহত্যা করে নাই তাকে মেরে ফেলা হয়েছে বলে তিনি দাবী করেন।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, গৃহবধূর মরদেহ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। আইনী প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।