Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

গুচ্ছ নয়, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ইবি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
গুচ্ছ নয়, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে ইবি

গুচ্ছে অনীহা দেখিয়ে আসন্ন শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

 

রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দার।

 

এর আগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় নানা জটিলতার বিষয় উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরাবর চিঠি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেখানে সুস্পষ্টভাবে গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার কথা জানান তারা। বিষয়টি নিয়ে এর আগে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি।

 

সে অনুযায়ী আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষকদের মতামত নেওয়া হয়। এতে গুচ্ছের বিপক্ষে অধিকাংশ শিক্ষক মতামত দেন। ফলে গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

 

তপন কুমার জোয়াদ্দার বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার উপাচার্য ইউজিসির সভায় বিষয়টি উত্থাপন করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।