Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাজীপুরে সাংবাদিকে কুপিয়ে হত্যা,নোবিপ্রবি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

admin • 08 Aug 2025, 11:37 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরে সাংবাদিকে কুপিয়ে হত্যা,নোবিপ্রবি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নোবিপ্রবি প্রেসক্লাব। ( ৮ আগষ্ট ) শুক্রবার  নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আজহারুল হক মিজান ও সাধারণ সম্পাদক সুমন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান।

এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, 'দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা ও একই দিনে গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় সংবাদ সংগ্রহের সময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন সৌরভ পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে মারধরের শিকার হন, যা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দেয়।

 

এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ যা আগামীর বাংলাদেশে সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব বিস্তার করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন নৃশংশভাবে পৈচাশিক কায়দায় গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একইসঙ্গে সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।