Sunday, 1 November 2026
শিরোনাম
চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ
এক্সক্লসিভ

গাজীপুরে বোতাম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গাজীপুরে বোতাম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সাড়ে চারটার দিকে সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহটি পুরুষ ব্যক্তির বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

স্থানীয়রা জানান, রোববার দুপুর ২টার দিকে হঠাৎ এম এন্ড ইউ ট্রিমস নামে ওই কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানার ভেতর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে। সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি দেখে পুরুষের বলে মনে হচ্ছে। তবে এখনও নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।