Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বি.এম.এ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাঃ এস এম মুস্তানজিদ এর সভাপতিত্ব বুধবার রাতে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে-

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ (কুষ্টিয়া) জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বাচিপ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও জেলা আ’লীগের সহসভাপতি ডাঃ এ এফ এম আমিনুল হক রতন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না।

 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ২০ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। বাঙালি জাতি মুক্তি পেয়েছিল।

   

ডা: লিজা-ডা: রতন ম্যাটস ও ডা: লিজা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা: আসমা জাহান লিজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী মনি, ডা: মলয় কৃষ্ণ পাল, ডা: মো: রবিউল ইসলাম, ডা: মনিরুজ্জামান টিপু, ডা: আব্দুল্লাহ আল মামুন তুষার, ডা: মাহফুজুল হক রন্টুসহ ইন্টার্ণ চিকিৎসকবৃন্দ।

 

এসকেএফ ফার্মাসিউটিক্যালের সৌজন্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ (কুষ্টিয়া) জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।