Wednesday, 28 October 2026
শিরোনাম
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
জেলার খবর

কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতি'র দালাল নির্মূল সাব-কমিটির সভা অনুষ্ঠিত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতি'র দালাল নির্মূল সাব-কমিটির সভা অনুষ্ঠিত

জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার টাউট, বাটপার, দালাল নির্মূল সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।  রবিবার ( ৪ জুন )  কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সেমিনার রুমে জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এবং মোহরার যাচাই বাছাই ও টাউট, বাটপার, দালাল নির্মূল সাব কমিটির আহবায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মোহরার যাচাই বাছাই ও টাউট, বাটপার, দালাল নির্মূল সাব কমিটির সদস্য অ্যাডভোকেট মো: আজমল হক, অ্যাডভোকেট মিছ ছানোয়ারা খাতুন, অ্যাডভোকেট মোঃ আব্দুর রহিম, অ্যাডভোকেট মো: মিলন উর রশিদ, অ্যাডভোকেট মো: ওমর আলী, অ্যাডভোকেট মো: মাহবুব উর রশিদ খান, অ্যাডভোকেট মো: ইমরান হোসেন দোলন, অ্যাডভোকেট মো: মাহমুদ হাসান রাছেল লিটন ও অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

এ সময় সাব কমি

টির সদস্যবৃন্দের প্রস্তাবে নতুন কিছু প্রস্তাবনা তুলে ধরা হয় যা রেজ্যুলিউশন আকারা জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক বরাবর হস্তান্তর করা হয়ে বাস্তবায়নের জন্য।

প্রস্তাবসমূহ:

১। প্রত্যেক মোহরারকে মোহরার সমিতির নিবন্ধিত সদস্য হতে হবে।

২। মোহরার সমিতির সদস্যদের আইনজীবী সমিতির নির্ধারণকৃত পোশাক পরে আদালত চত্ত্বরে প্রবেশের মাধ্যমে কর্মকান্ড পরিচালনা করতে হবে।

৩। কোন মোহরার সুনির্দিষ্ট আইনজীবী ব্যতীত ব্যাক্তিগত কোনো চেম্বার, সেরেস্তা, অফিস ব্যবহার করতে পারবেনা এবং মামলা গ্রহণ বা পরিচালনার দায়িত্ব নিতে পারবেনা।

৪। মোহরারদের নির্ধারিত শার্ট হবে নীল রঙ এর এবং প্যান্ট হবে কালো রং এর

৫। কোন মোহরার যেকোনো সময় এমনকি শীত কালের কালো কোর্ট ব্যবহার করতে পারবে না।

৬। বিচারপ্রার্থী জনগণের সচেতনতার জন্য পোষ্টার ফেস্টুন বানানো হবে প্রচারের জন্য।

৭। যেকোনো সময় ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় আদালত চত্ত্বরে অভিযান পরিচালনা করা হবে, অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তাতক্ষণাত।

৮। কোনো মোহরার আইনজীবী সমিতি কতৃক নির্ধারিত সিদ্ধান্ত অমান্য করলে অথবা বিচারপ্রার্থী জনগণের অর্থ তছরুপ করলে আইনজীবী সমিতি বরাবর সুনির্দিষ্ট অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবী সমিতির যেকোনো টাউট, বাটপার, দালাল কতৃক সমস্যা সৃষ্ট কিংবা কমিটি সংক্রান্ত কোনো তথ্য ও অনুসন্ধান বিষয়ে যোগাযোগ:

অ্যাডভোকেট মনোয়ার হোসেন মুকুল সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়া। আহবায়ক, মোহরার যাচাই বাছাই ও টাউট, বাটপার, দালাল নির্মূল সাব কমিটি 01716802777

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।