Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ২

admin • 04 Dec 2025, 11:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ২

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রফি মন্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা নামক স্থানে এই ঘটনা ঘটে। এসময় আরও দুই জন গুলিবিদ্ধ হন। তারা হলেন- ইউসুফ ও রবজেল। 

 

আহতদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রফি মন্ডল পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা এলাকার মতআলী মন্ডলের ছেলে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহত রফি মন্ডল পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এই সময় দুটি মোটরসাইকেলযোগে পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত তার দিকে গুলি ছুঁড়ে। রফি মন্ডলকে রক্ষার চেষ্টা করে স্থানীয় ইউসুফ ও রবজেল এগিয়ে আসেন, কিন্তু তাদেরকেও লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। রফি মন্ডল ঘটনাস্থলেই নিহত হন, আর গুলিবিদ্ধ ইউসুফ ও রবজেলকে হাসপাতালে নেয়া হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানিয়েছেন, মোটরসাইকেলযোগে এসে পাঁচজন দুর্বৃত্ত রফি মন্ডলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুইজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি, কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।