Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

কুষ্টিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা,আটক ১

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা,আটক ১

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে চাপাতি দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে।

 

আহত ওই ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত ওমর আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মিজানুর রহমানের ছেলে কাউসার হোসেন (২২) তার ওপর চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সোহেল রানার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

 

এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে হাতে নাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত সোহেল রানাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে একজনকে গুরুতর আহত করা হয়েছে।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।