Thursday, 3 September 2026
শিরোনাম
২৬ মার্চ স্বাধীনতা দিবস জেলার খবর

কুমারখালীতে মহান স্বাধীনতা দিবসে র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ

admin • 26 Mar 2023, 12:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মহান স্বাধীনতা দিবসে র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে পুষ্পস্তবক অর্পণ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।

 

মোনাজাত শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ গণ কবরে এসে শেষ হয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

 

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরবর্তিতে কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন এবং পুলিশ আনসার ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সদের কুচকাওয়াজ ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।