Tuesday, 27 October 2026
শিরোনাম
জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন
জেলার খবর

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

কুড়িগ্রাম সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. হযরত আলী (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে সদরের ধরলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হযরত আলী উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি একজন স্টক ব্যবসায়ী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের ধরলা ব্রিজ পাড়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে হযরত আলী সড়কের মাঝে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের প্রতিবেশী মোহাম্মদ বায়োজিত ইসলাম বলেন, হযরত আলী আমাদের এলাকার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। এছাড়া তার স্ত্রী মোছা. কহিনুর বেগম দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য।

 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, নিহতের মরদেহটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।