Tuesday, 27 October 2026
শিরোনাম
জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন
জেলার খবর

কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) আমিনুল কবির দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে  বলেন, বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা বিষয়টি কমলাপুর রেলওয়ে থানাকে জানিয়েছি।

 

তিনি আরও বলেন, যেহেতু ট্রেনে কাটা পড়েছে তাই বিষয়টি কমলাপুর রেলওয়ে পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।