Tuesday, 27 October 2026
শিরোনাম
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি
জেলার খবর

এবার হাইকোর্টে যাবেন জাহাঙ্গীর

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
এবার হাইকোর্টে যাবেন জাহাঙ্গীর

ঋণ খেলাপির দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন আপিলেও বাতিল করা হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে এবার তিনি হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় মুঠোফোনে হাইকোর্টে যাওয়ার বিষয়টি  নিশ্চিত করেন জাহাঙ্গীর আলম।

 

তিনি বলেন, প্রার্থিতা ফিরে পেতে আমি হাইকোর্টে যাব। আমার এই বিষয়টি যেহেতু হাইকোর্টে স্টে ছিল, তারা এই সেটা আমলে নেয়নি। আমি ন্যায়বিচার পাই নাই। এখন আমি সর্বোচ্চ আদালতে যাব। আগামী রোববার আমি হাইকোর্টে যাব।

 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও ভোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান জানান, ঋণ খেলাপি হওয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন আপিলেও বাতিল করা হয়েছে। সিটি নির্বাচনে অংশ নিতে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন।

 

জাহাঙ্গীর আলমের আবেদন যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (৪ মে) বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রেখে আদেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

 

তিনি আরও জানান, আপাতত আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। মনোনয়ন ফিরে পেতে তিনি হাইকোর্টে যেতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।