Monday, 26 October 2026
শিরোনাম
মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
জেলার খবর

ঋণগ্রস্ত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঋণগ্রস্ত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ময়মনসিংহের ধোবাউড়ায় অলিত পালোয়ান (৪০) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ভালুকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

অলিত পালোয়ান ওই এলাকার মৃত হামিদ পালোয়ানের ছেলে। তিনি ঘোঁষগাও বাজারে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন এবং রিচার্জের ব্যবসা করতেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, অলিত পালোয়ান বছরখানেক আগে বিদেশ থেকে এসে ঘোঁষগাও বাজারে ব্যবসা শুরু করেন। এরই মাঝে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন।

 

বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ির গোয়াল ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।