Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

ইঞ্জিন বিকল, সাগরে ভাসছিল ১৪ জেলে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইঞ্জিন বিকল, সাগরে ভাসছিল ১৪ জেলে

গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ‘এফবি কাজী’ নামের একটি ফিশিং বোটের ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (৩০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২৩ আগস্ট ‘এফবি কাজী’ নামক একটি ফিশিং বোট চট্টগ্রাম ফেমাশিয়া বাঁশখালী ঘাঁট হতে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। গত ২৬ আগস্ট মধ্যরাতে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।

 

গত মঙ্গলবার (২৯ আগস্ট) বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় ভেসে আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ 'পোর্ট গ্র্যান্ড' এর সহায়তায় টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাগরের সাঙ্গু মোহনা থেকে আনুমানিক ২০ নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া জেলেরা চট্টগ্রাম জেলার বাসিন্দা। জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্ট গার্ড জাহাজ কর্তৃক জেলেসহ বোটটি কোস্ট গার্ড স্টেশন সাঙ্গুর কাছে হস্তান্তর করা হয়। পরে জেলেদের ফিশিং বোটের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।