Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

আ.লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আ.লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ

নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মানিকের সমর্থক ও নেতাকর্মীরা।

সোমবার (২০ মার্চ) সকালে নরসিংদী সদরে বিক্ষোভ মিছিল করে তারা।

এ সময় ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিলটি আদালত প্রাঙ্গণের দিকে যেতে চাইলে সদর উপজেলা মোড়ে পৌঁছলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সাবেক মেয়রের কুশপুত্তলিকা দাহ করে।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১ জানুয়ারি নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমির হোসেন আমু।

এ মামলায় সঠিক বিচার না পাওয়ায় আদালতে নারাজি দায়ের করেন বাদী পক্ষ। এরপর থেকে পুনরায় বিচার কার্য চালুর নির্দেশ দেয় আদালাত। দীর্ঘদিন স্বাক্ষীদের আদালতে আসতে না দেওয়ায়, ক্ষুব্দ হয় কমিশনারের সমর্থকসহ জেলা আওয়ামী লীগের একাংশ। এরই প্রেক্ষিতে সোমবার স্বাক্ষ্য গ্রহণে কামরুজ্জামানের উপস্থিত হওয়ার খবরে বিক্ষোভ প্রদর্শন করে বাদী পক্ষের লোকজনসহ আওয়ামী লীগের একাংশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।