Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর এজিএম, বিশিষ্ট সমাজসেবক, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সেজাউর রহমান সেজা।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সেজাউর রহমান সেজা বলেন, শিক্ষায় জাতির মেরুদন্ড এই কথাকে বাস্তবায়ন করতে হলে তোমাদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নিয়মিত পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। তাহলে যুব সমাজ মাদক থেকে রক্ষা পাবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অত্র বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার বিতরন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।