Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় বাদীর বিরুদ্ধে বিচারকের মামলা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় বাদীর বিরুদ্ধে বিচারকের মামলা

আদালতে মিথ্যা তথ্য উত্থাপন করায় এক মামলার বাদীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বরিশাল যুগ্ম জেলা ও দায়রা জজ শিবলী নোমান খান।

 

রোববার (২ এপ্রিল) মামলা আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ফয়সাল। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী চার্চিল হোসেন।

 

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার পোড়াচিনি এলাকার জয়নাল আবেদিনের ছেলে খলিল আকন্দ ও মজিবর আকন্দের একই এলাকার ৫১নং খতিয়ানের ২ একর ৭১ শতাংশ জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের মামলা চলছিল। ওই মামলায় আদালতের নির্দেশনা মোতাবেক খলিল আখন্দ ও মজিবর রহমান আদালতে ২০২২ সালের ৩০ আগস্ট দলিলের একটি ছোলেনামা উত্থাপন করেন।

 

১৯৬১ সালের দাখিলকৃত ওই কাগজ জাল তৈরি করে আদালতে উত্থাপন করে মামলার বাদী। আদালতের পর্যালোচনায় উঠে আসে ১৯৬১ সালের পোড়াচিনি মৌজার ৫১নং খতিয়ানে ৯৩২৬ নম্বর দলিলের অস্তিত্ব নেই।

 

আদালতে ভুল তথ্য উত্থাপন করায় খলিল আকন্দ ও মজিবর আকন্দর বিরুদ্ধে ফৌজদারী অপরাধের অভিযোগ এনে মামলা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।