ময়মনসিংহের ভালুকায় অন্তঃসত্ত্বা গৃহবধূ শাহানাজ বেগমের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
শাহানাজ বেগম উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, উপজেলার বান্দিয়া গ্রামের আমিনুল ইসলাম পাঠানের স্ত্রী শাহানাজ বেগম বুধবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে শাহানাজকে ঝুলতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।





