Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

তারাবির নামাজে ভুল,ইমামকে মারধর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
তারাবির নামাজে ভুল,ইমামকে মারধর

সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজে ভুল ধরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌবাড়ী পশ্চিম পাড়া গ্রামে বায়তুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ পড়ানোর সময় ইমাম মাওলানা আব্দুল্লাহ কিরাতের সময় ভুল করেন এবং তা নিজেই সংশোধন করে নামাজ শেষ করেন। নামাজ শেষে মোহাম্মদ তালহা নামের এক মুসল্লি মাইকে কথা বলতে সামনে এগিয়ে গিয়ে ইমাম আব্দুল্লাহ’র কাছ থেকে মাইকের মাউথপিস চান।

তিনি মাউথপিস দিতে অস্বীকৃতি জানালে তালহা উত্তেজিত হয়ে তাকে ঘুষি ও পরবর্তীতে মসজিদের কাঠের বাটামের লাঠি তুলে এলোপাতাড়ি মারধর করেন। এতে ইমামের পা ও শরীরের বিভিন্ন অংশে জখম হন। পরে স্থানীয় মুসল্লিদের সহায়তায় আহত ওই ইমামকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, ১৮ বছর বয়সী মোহাম্মদ তালহা নামের ওই যুবক নিজেও হাফেজ।

ওই মসজিদটি তার বাড়ির পাশে অবস্থিত। তিনি ওই মসজিদে ইমামতি করতে চেয়েছিলেন, কিন্তু স্থানীয়রা তাকে ইমাম হিসেবে গ্রহণ করেনি। ধারণা করা হচ্ছে, তাকে ইমাম হিসেবে গ্রহণ না করায় ক্ষোভ থেকে তিনি ইমাম আব্দুল্লাহকে মারধর করেছেন। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ তালহার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কামারখন্দ থানার এসআই আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতা পেয়েছি। হাসপাতাল থেকে ভুক্তভোগী ইমামানের থানায় আসার কথা। থানায় এলে হয়তো বুঝতে পারব, তিনি লিখিত অভিযোগ দেবেন কি না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।