বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি বগুড়া জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি
মোঃ আমিনুল ইসলাম (পোটল)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক
মোঃ শহিদুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক ও প্রচার সম্পাদক মোঃ বরকত হোসেন
এবং দপ্তর সম্পাদক মোঃ রাসেদুল ইসলাম রাসেল (রাসেদ)।
সাধারণ সভায় সংগঠনের বার্ষিক অডিট প্রতিবেদন উপস্থাপন, বাজেট ঘোষণা ও চূড়ান্ত অনুমোদন,
আসন্ন নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা এবং আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান,
সহসাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ মিন্টু মিয়া, ম্যাগাজিন ও ক্রীড়া সম্পাদক
মোঃ জাহাঙ্গীর হোসেন,অন্যান্য সদস্যরা।





