Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
সারা দেশ

রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪
ছবি সংগৃহিত

রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জনগণের সহযোগিতায় চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে আরো তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি-২) বিচারক মঞ্জুরুল বাছিদের বাসা রয়েছে বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের কাছ থেকে আরো তিনটি তাজা ককটেল পাওয়া যায়। পরে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন।

 

তিনি টিবিএসকে জানান, 'উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আটককৃতদের থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।