Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
জাতীয়

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান

জাপানের নারিতা থেকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।

 

শুক্রবার (৩০ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের এক অফিস আদেশে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।

 

কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কর্মকর্তাকে। সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। ব্যবস্থাপক (আইনবিষয়ক) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

অফিস আদেশে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর নারিতা-ঢাকা রুটে পরিচালিত বিজি ৩৭৭ ফ্লাইটটির উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ ঘটনার প্রকৃত কারণ ও ধরন অনুসন্ধানের পাশাপাশি ত্রুটি শনাক্ত ও নিরসনে গৃহীত কারিগরি এবং পরিচালনাগত কার্যক্রম পর্যালোচনা করবে কমিটি।

 

এ ছাড়া ফ্লাইট বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা-ও খতিয়ে দেখবে কমিটি।

 

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেবে তদন্ত কমিটি। গঠনের পর চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।